শিরোনাম :

মালদ্বীপে সাবেক প্রেসিডেন্টের ১১ বছরের জেল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দুর্নীতি ও অর্থ পাচার মামলায় তাকে এ দণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাকে ৫০ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইয়ামিনের বিরুদ্ধে একটি প্রাইভেট কোম্পানির কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইয়ামিন।

২০১৮ সালে ক্ষমতা হারান ইয়ামিন। তবে আগামী বছরের মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে প্রগ্রেসিভ পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এর আগে ২০১৯ সালে রাষ্ট্রীয় তহবিল থেকে ১০ লাখ ডলার আত্মসাতের জন্য তাঁকে ৫ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল।

সাজা ঘোষণার পর ২০২০ সালে তাকে গৃহবন্দী করা হয়। কয়েক মাস পর তিনি মুক্তি পান। এরপর তিনি আবার রাজনীতিতে সক্রিয় হন।

দেশটির সাবেক স্বৈরশাসক মামুন আব্দুল গাইয়ুমের সৎ ভাই ইয়ামিন। মুক্তির পর সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন তিনি এবং মালদ্বীপে ভারতের প্রভাবের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিলেন, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023