শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রথম ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে শুরু হচ্ছে নতুন শিক্ষাক্রম

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

নতুন বছরে শিক্ষার্থীদের জন্য অর্ধেক বই ছাপানো শেষ হয়েছে। আগামী বছর প্রথম, ৬ষ্ঠ এবং ৭ম শ্রেণিতে শুরু হচ্ছে নতুন শিক্ষাক্রম। নতুন শিক্ষাক্রমে পরীক্ষা নির্ভরতা কমিয়ে শ্রেণিভিত্তিক মূল্যায়নের ওপর জোর দেয়া হবে বেশি। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ না দিলে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন হবে। অবস্থায় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, জানুয়ারি মাসের প্রথম তিন সপ্তাহ শুক্রবার শনিবার শিক্ষকদের সরাসরি প্রশিক্ষণ দেয়া হবে। আগামী বছর থেকে প্রথম, ৬ষ্ঠ এবং ৭ম শ্রেণির শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে ক্লাস করবে। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম জানিয়েছেন, নতুন শিক্ষাক্রম শুরুর সব প্রস্তুতি নেয়া হচ্ছে। ৬ষ্ঠ এবং ৭ম শ্রেণির বই উপজেলা পর্যায়ে পৌঁছেছে ৫১ ভাগ এবং ১ম শ্রেণির বই পৌঁছেছে ৪৯ ভাগ। ডিসেম্বরের মধ্যেই সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। সেই সঙ্গে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এরই মধ্যে অনলাইনে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা অনুষদের সহযোগী অধ্যাপক মজিবুর রহমান জানান, অনলাইন নয় শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে সশরীরে। শিক্ষকদের স্বচ্ছ ধারণা না থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে পর্যাপ্ত প্রশিক্ষণ না দিলে এটি বাস্তবায়ন কঠিন হয়ে যাবে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, শিক্ষকদের প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ জোর দেয়া হচ্ছে। শুধু ডিসেম্বরেই নয় ক্লাস শুরু হওয়ার পর প্রথম তিন সপ্তাহ শুক্রবার শনিবার শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023