শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতের মণিপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে স্কুল বাস, নিহত ১৫

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

ভারতের মণিপুরের নোনে জেলায় বুধবার সকালের একটি স্কুল বাস খাদে পড়ে অন্তত ১৫ জন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই দুর্ঘটনায় আহত হয়েছেন বহু শিক্ষার্থী। তাদের কয়েক জনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় প্রসাশন জানিয়েছে, থৌবাল জেলার ইয়ারিপকের থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দু’টি বাস শিক্ষামূলক ভ্রমণে খৌপুমের দিকে যাচ্ছিল। সে সময়ই বিষ্ণুপুর-খৌপম সড়কে লোংসাই তুবং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঢালু খাদে গড়িয়ে বাসটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়েরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেন।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পাহাড়ি রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023