শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বগুড়ায় আনন্দ র‌্যালি 

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
আজ বুধবার বগুড়া জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসনে এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বগুড়ায় আনন্দ র‌্যালি করা হয়েছে। বুধবার বিকেলে জেলা ছাত্রলীগ এই আনন্দ র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়ের নেতৃত্বে এতে অংশ নেয় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সজল ঘোষ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ আলম পারভেজ, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদ রক্সি, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান, সহ-সভাপতি সাফিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর, আক্কাস, আসিফ, সাব্বির, রাফিউল, সাংগঠনিক সম্পাদক সাকওয়াত, মিম, দপ্তর সম্পাদক মামুন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা সিহাব, তন্ময়, সিজান, বোরহান আলী, জয়, মনোয়ারুল, সিহাব, আকন্দ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রোকনুজ্জামান, সুইট, সোহাগ, আদনান, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক তানভির হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। র‌্যালি শেষে শহরের সাতমাথা এলাকায় সাধারণ জনগণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023