শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় ৬৪ কিলোমিটার সড়কের উদ্বোধন

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০০ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এর মধ্যে বগুড়া অংশের ৬৪ দশমিক ২৮ কিলোমিটার সড়কের উদ্বোধন করেন। বুধবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালিভাবে তিনি এই উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন করেন।

বুধবার বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এই সড়ক উদ্বোধন প্রত্যক্ষ করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগসহ শতাধিক সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

বগুড়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান জানান, উদ্বোধনকৃত সড়কগুলো হলো জেলার নন্দীগ্রামের ওমারপুর, জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া সড়ক ও দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়ক। এই রাস্তাটি নির্মাণে ব্যয় হয়েছে ১১২ কোটি টাকা। এছাড়া নন্দীগ্রাম থেকে কাথম-কালিগঞ্জ-রানীনগর সড়ক। যার ব্যয় হয়েছে ৪৫ কোটি টাকা। মোট ব্যয় হয়েছে প্রায় ১৫৭ কোটি টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023