শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

জায়েদ খানের এ কী হাল!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

নদীর পাড়ে মাটিতে পড়ে আছেন একজন। কাঁদা মাখা শরীর, পরণে লুঙ্গি আর সাদা টি-শার্ট, গলায় আছে মাদুলিও। লম্বা চুলের আড়ালে একটু খেয়াল করলেই দেখা যায়, সে আর কেউ নন চিত্রনায়ক জায়েদ খান। কিন্তু তার এই অবস্থা কেন?

বিষয়টি জানতে যোগাযোগ করা হয় এই চিত্রনায়কের সঙ্গে। জায়েদ খান জানান, এটি ‘সোনার চর’ সিনেমার একটি দৃশ্য। শীতের সকালে পিরোজপুরে এর দৃশ্যধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, সিনেমার শুটিংয়ের জন্য তিনি এখন অবস্থান করছেন নিজের এলাকা পিরোজপুর জেলায়। সেখানেই চলছে ‘সোনার চর’র শুটিং। এই সিনেমায় তিনি একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সোনার চর’। এতে জায়েদ খানের পাশপাশি আরও অভিনয় করছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে। আর পরিচালক হিসেবে আছেন জাহিদ হাসান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023