শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

করোনা প্রকোপে চীনে ফের অনলাইন ক্লাসের নির্দেশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

চীনের বিভিন্ন অঞ্চলে ফের হুহু করে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ। এর জেরে দেশটির বৃহত্তম শহর সাংহাইয়ের বেশিরভাগ স্কুলে অনলাইনে ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। রোববার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আগামী সোমবার থেকে দেশটির নার্সারি ও চাইল্ড কেয়ার কেন্দ্রগুলোও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি দেশটি বিক্ষোভের মুখে করোনার কঠোর বিধিনিষেধ থেকে সরে আসে। এর পরেই করোনার প্রকোপ বৃদ্ধি নিয়ে দেশটিতে উদ্বেগ বাড়ে।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ইন্সটিটিউট অব হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের (আইএইচএমই) এক পূর্বাভাসে জানিয়েছে, ২০২৩ সালে চীনে করোনায় ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে।

শুক্রবার আইএইচএমইর পরিচালক ক্রিস্টোফার মুরে বলেন, পূর্বাভাস অনুযায়ী, চীনে করোনার সংক্রমণ আগামী বছরের ১ এপ্রিলের দিকে সর্বোচ্চ পর্যায়ে থাকবে। বছরের ওই সময় পর্যন্ত চীনের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ ভাইরাসটিতে আক্রান্ত হবে। আর করোনায় মৃত্যুর সংখ্যা ৩ লাখ ২২ হাজার ছুঁয়ে যাবে।

এদিকে ইউনিভার্সিটি অব হংকংয়ের দেওয়া তথ্য বলছে, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারির মধ্যে চীনের বিভিন্ন প্রদেশ থেকে করোনার বিধিনিষেধ তুলে নেয়া হবে। এই সময়ের মধ্যে দেশটিতে প্রতি ১০ লাখে ৬৮৪ জনের করোনায় মৃত্যু হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023