শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইরাকে বোমা বিস্ফোরণ, ৮ পুলিশ কর্মকর্তা নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় শহর কিরকুকের কাছে বোমা বিস্ফোরণে অন্তত আট ইরাকি ফেডারেল পুলিশ নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছেন, পুলিশ সদস্যরা পুলিশি কনভয়ে করে যাচ্ছিলেন। সেইসময় বিস্ফোরণ ঘটে।

জানা গেছে, রোববার নিহত পুলিশ সদস্যরা গাড়ির বহর নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। তখন বোমা বিস্ফোরণ হয়।

কিরকুকের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত সাফরা গ্রামে এ ঘটনা ঘটে। এতে আটজন নিহত হওয়ার পাশাপাশি দু’জন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

কিরকুকের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত সাফরা গ্রামের কাছে এই বিস্ফোরণটি ঘটে।

এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে ওই এলাকাটিতে সশস্ত্র জঙ্গি সংগঠন আইএসআইএলের (আইএসআইএস) তৎপরতা রয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত কিরকুক শহরটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছিল। প্রায় পাঁচ বছর আগে ২০১৭ সালে তাদের হটিয়ে দিয়ে সেখানে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল ইরাকের নিরাপত্তা বাহিনী।

কিন্তু আইএসআইএলের সদস্যদের হামলার মুখে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ইরাকের সরকারি বাহিনী। এরপর এর নিয়ন্ত্রণ নেয় কুর্দি আঞ্চলিক সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023