প্রাথমিকে শীতকালীন ছুটি বাতিল

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন অবকাশ সংক্রান্ত ছুটি বাতিল করেছে সরকার।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাসহ বর্ষপঞ্জি ২০২২ অনুযায়ী ছুটির তালিকায় যিশু খ্রিষ্টের জন্মদিন (বড় দিন) ও শীতকালীন অবকাশের জন্য ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটির উল্লেখ রয়েছে।

এতে আরো বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হবে। প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, ডিআর, ২০২৩ শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রম, বই বিতরণ উৎসবের প্রস্তুতি এবং ২০২২ শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন ও ফলাফল প্রকাশের জন্য শীতকালীন অবকাশ সংক্রান্ত ছুটি বাতিল করা হলো।

তবে যিশু খ্রিষ্টের জন্মদিনের (বড় দিন) ছুটি বহাল থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023