বগুড়ার নন্দীগ্রামে জালাল উদ্দিন মন্ডল স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট চূড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পন্ডিতপুকুর হাইস্কুল মাঠে ফুটবল খেলা দেখতে হাজারো দর্শকের ভিড়।
টুর্নামেন্টের চূরান্ত প্রতিযোগীতায় খেলায় অংশ গ্রহণ করেন রাণীনগর আরাফাত এন্টারপ্রাইজ একাদশ বনাম বগুড়া আলামিন ক্রীড়া চক্র একাদশ। তবে এরিপোট লেখা পর্যন্ত খেলা চলছিল।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের পন্ডিতপুকুর টাইগার ক্লাবের উদ্যোগে হাইস্কুল মাঠে এ খেলার প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া-৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন রানা এলএলবি ।
ভাটরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান মোরশেদুল বারীর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আনিছুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন, শামীমা আকতার মুক্তা, কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক এফ ফারুক কামাল, আ’লীগ রহমান, মোজাম্মেল হক, পন্ডিতপুকুর বাজার বণিক সমিতির সভাপতি মাহফুজার রহমান প্রমূখ।
আনোয়ার হোসেন রানা বলেন, ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আজ পন্ডিতপুকুর বাসীর মিলন মেলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। তিনি বলেন, অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কদিন ধরে মাইকিং করে খেলার খবর প্রচার করা হয়েছে। টাইগার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জালাল উদ্দীন মন্ডল স্মৃতি স্মরণে ফুটবল প্রতিযোগীতায় হাইস্কুল মাঠে আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষের মধ্যে ছিল উৎসাহ। উৎসুক দর্শনার্থীরা দুপুর থেকে স্কুল মাঠের চারদিকে জড়ো হতে থাকেন। খেলা শুরুর দুই ঘণ্টা আগে থেকেই দর্শনার্থীরা মাঠে ঢোকেন। মাঠের বাইরে হাজারো মানুষের আনাগোনায় উৎসবের আমেজ বিরাজ করে। নানা রকম মুখরোচক অস্থায়ী খাবারের দোকান বসে। রীতিমতো মেলার আয়োজন। খেলা চলাকালে দর্শনার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।