মহান বিজয় দিবস উপলক্ষে মসজিদে জাতীয় পতাকা টানানোর সময় সারিয়াকান্দিতে উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট্য হয়ে পুত্র সরোয়ার জাহান সাফির মৃত্যুর পর চলে গেলেন সাফির পিতাও। শুক্রবার সন্ধ্যায় (১৬ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাফির নাম মাফুজার রহমান ওরফে মাফু প্রামাণিক (৭০)। স্থানীয়দের সূত্রে ও তাদের পরিবার সূত্রে জানাযায়, গত শুক্রবার সকাল ৮টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মাফুজার রহমান ওরফে মাফু প্রামাণিকের পুত্র মসজিদের ২য় তলায় জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট্য হয়ে সারোয়ার জাহান সাফি মারা যায়। এসময় তার পিতা মাফুজার রহমানও আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাফুজার রহমান ওরফে মাফু প্রামাণিক সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল কাফী মন্ডল, আজ শনিবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।