শেষ দিন পর্যন্ত সাকিব-মিরাজ লড়াই টিকিয়ে রাখলেন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ৫১৩ রানের। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ৪১৮ রানের। অর্থাৎ এই টেস্টে জিততে হলে টাইগারদের বিশ্বরেকর্ড গড়তে হবে। তারপরও আশা ক্ষীণ বেঁচে রয়েছে বাংলাদেশের। স্বীকৃত ব্যাটারদের শেষ জুটি সাকিব আল হাসান আর মেহেদি মিরাজ চট্টগ্রাম টেস্টে লড়াই টিকিয়ে রেখেছেন পঞ্চম শেষ দিন পর্যন্ত। ৬ উইকেটে ২৭২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে টাইগাররা। সাকিব ৪০ আর মিরাজ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন। জিততে হলে বাংলাদেশকে করতে হবে আরও ২৪১ রান। কার্যত এই ম্যাচ বাঁচানো বা জয়ের চেষ্টা করা প্রায় অসম্ভব। তবে ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা, তাই আগেভাবেই কিছু বলে দেওয়ার উপায় নেই। সাকিব আর মিরাজ দুজনেরই এর আগে লড়াকু ইনিংস খেলার অতীত আছে। সবচেয়ে বড় কথা, শেষ দিনের জন্য রোমাঞ্চটা জমিয়ে রেখেছেন তারা। নাজমুল হোসেন শান্তর সঙ্গে জাকির হাসানের ওপেনিং জুটিটা ছিল দারুণ। ৪৬ ওভারে ১২৪ রানের জুটি গড়ে ফেরেন শান্ত। দারুণ খেলতে থাকা এই বাঁহাতি অবশ্য আরও একবার আউট হয়েছেন নিজের ভুলে।

উমেশ যাদবের বেশ বাইরের বল খোঁচা দিয়ে ক্যাচ হয়েছেন এই বাঁহাতি। স্লিপে বিরাট কোহলি সেই ক্যাচ ফেলে দিয়েছিলেন, কিন্তু মাটিতে পড়ার আগেই সেটা গ্লাভসবন্দী করেন রিশাভ পান্ত। ১৫ ইনিংস পর ফিফটির দেখা পেয়েছেন শান্ত। যেটি তার ক্যারিয়ারের তৃতীয় টেস্ট হাফসেঞ্চুরি। ১৫৬ বলে গড়া তার ৬৭ রানের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারির মার। শান্ত আউট হওয়ার সাত রানের মাথায় আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসের মতোই বোল্ড হয়েছেন ইয়াসির আলী রাব্বি () এবার তার উইকেট ভেঙেছেন অক্ষর প্যাটেল। লিটন দাস ধীরগতিতে দেখেশুনে খেলছিলেন। কিন্তু হঠাৎ উঁচু করে মারতে গেলেন। উইকেট দিলেন কুলদ্বীপ যাদবকে, সহজ ক্যাচ দিয়ে ফিরলেন লিটন (১৯)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023