শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে। বুধবার বিকেলের মধ্যে ফল জানতে পারবেন প্রার্থীরা।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে প্রাথমিক নিয়োগে চূড়ান্ত ফলাফল গত ২৮ নভেম্বর তারিখে প্রকাশ করার কথা ছিলো। কিন্তু মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষকদের শূন্যপদের তথ্য পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেয়ায় রেজাল্ট প্রকাশ করা হয়নি।

জানা গেছে, ৩৭ হাজারের বেশি প্রাথমিক শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। ৩২ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দেয়া হলেও পদের সংখ্যা আরও ৫ হাজারের মতো বাড়ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিব ফরিদ আহাম্মদ।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০২০ সালের অক্টোবরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হবে।

প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী। গত অক্টোবরে মৌখিক পরীক্ষা শেষ হয়েছে।

প্রাক-প্রাথমিক পর্যায়ে ২৫ হাজার ৫৯৮ জন এবং প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে ৬ হাজার ৯৭৯ জন শিক্ষক নিয়োগে কথা থাকলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিলো ৪৫ হাজার পদে নিয়োগ দেয়া হবে। তবে, মৌখিক পরীক্ষার পর সে অবস্থান থেকে সরে যায় প্রাথমিক শিক্ষা প্রশাসন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিক্ষক নিয়োগে পদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023