রাত ১ টায় ফ্রান্স-মরক্কো লড়াই

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রাত ১টায় বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হচ্ছে ইতিহাস বদলে চমকে দেয়া আফ্রিকার দেশ মরক্কো। কাতারের আল বায়াত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায়। ফুটবল বিশ্ব ফ্রান্সমরক্কোর লড়াই দেখেছিল ১৫ বছর আগে। প্যারিসে প্রীতি ম্যাচটি গোলে ড্র হয়। কাতার বিশ্বকাপ আবারও তাদের লড়াইয়ে নিয়ে এলো। মরক্কোর বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত অপরাজিত ফরাসিরা। দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ইতিহাস গড়া আফ্রিকার দলটির বিপক্ষে তারা এবার আধিপত্য ধরে রাখতে পারবে কিনা, সেটাই এখন দেখার। কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত মরক্কোর জালে একবার বলও জড়াতে পারেনি প্রতিপক্ষ। একটি গোল হয়েছিল, সেটি আত্মঘাতী। সেই আত্মঘাতী গোল করেন ডিফেন্ডার নায়েফ আগের্দ। যদিও এরপরেও ব্যবধানে ম্যাচ জিতে যায় মরক্কো। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে চার গোল করেছিলেন ২৩ বছরের এই স্ট্রাইকার। এবার নিজের সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছেন। বিশ্বকাপ মঞ্চে ১২ ম্যাচ খেলে এমবাপের মোট গোল ৯।

পরিসংখ্যান

বিশ্ব মঞ্চে প্রথমবার মুখোমুখি হতে চলেছে ফ্রান্স মরক্কো। আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত দুই দল পাঁচবার পরস্পরের বিপক্ষে খেলেছে। সেখানে তিনটি ম্যাচ জিতেছে ফ্রান্স। দুটি ম্যাচ ড্র হয়েছে। মরক্কোর বিশ্বকাপ অভিষেক ১৯৭০ সালে। উত্তর আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে প্রথমবার নক আউটে গিয়েছিল মেক্সিকোতে আয়োজিত ১৯৮৬ সালের বিশ্বকাপে। তবে এই প্রথমবার আফ্রিকার দল হিসেবে প্রথমবার সেমি ফাইনাল খেলতে নামবে আশরাফ হাকিমিইয়াসিন বোনোরা। ১৯৯৮ ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। টানা দুবার বিশ্বকাপ জেতার হাতছানি ফ্রান্সের সামনে রয়েছে। এর আগে ইতালি (১৯৩৪ ১৯৩৮) ব্রাজিল (১৯৫৮ ১৯৬২) পরপর দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের পর এবার কাতারে দিদিয়ের দেশমের দল কাপ জিতলে, ইতালি ব্রাজিলের রেকর্ডকে ছুঁয়ে ফেলবেন এমবাপেরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023