রাজশাহীতে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলা

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

রাজশাহী মহানগরীতে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিলে নেতাকর্মীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর দড়িখড়বোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নগরীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হায়দার ও কনস্টেবল মো. আহাদ। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাসপাতাল পুলিশ বক্স এ তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানকে আটকের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে রাজশাহী নিউ মার্কেটের সামনে খণ্ড খণ্ড ভাবে জড়ো হয় দলটির নেতাকর্মীরা। পরে সেখান থেকে মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঝটিকা মিছিলে বের করা হয়। এতে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী শাখার সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডলসহ ১৫০-২০০ জন নেতাকর্মী অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, মিছিলটি নিউ মার্কেটের সামনে থেকে নগরীর কাদিরগঞ্জ হয়ে দড়িখড়বোনা রেলক্রসিংয়ের কাছে যায়। এ সময় পুলিশের একটি দল গিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মিছিল করার ব্যাপারে কোনো অনুমতি ছিল না জামায়াতের। তারা ঝটিকা মিছিল বের করে নেতাকর্মীরা দ্রুতই পালিয়ে গেছে। পুলিশের কে বা কতজন আহত হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। তবে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023