শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

এবার রাজের সঙ্গে বুবলীর রোমান্স

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের হাত ধরে রূপালি পর্দায় পা রাখেন শবনম বুবলী। এরপর অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব, আদর, সাইমন, রোশান, মাহফুজসহ বেশ ক’জন অভিনেতার বিপরীতে। অন্যদিকে ‘ন ডরাই’খ্যাত অভিনেতা শরিফুল রাজও তার অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন ভক্ত-দর্শকদের মন।

সম্প্রতি বিদ্যা সিনহা মিম ও রাজ অভিনীত ‘পরাণ’ আর ‘দামাল’ দারুণ প্রশংসিত হয়েছে দর্শকমহলে। সঙ্গে প্রশংসিত হয়েছে এই জুটির রোমান্সও। তবে এবার রাজ জুটি বাঁধলেন বুবলীর সঙ্গে। নির্মাতা মিশুক মনিরের ‘দেয়ালের দেশ’ সিনেমায় দেখা যাবে তাদের নয়া কেমিস্ট্রি। আর পুরো সিনেমার কাজই হচ্ছে গোপনে।

জানা গেছে, চলতি বছরের মার্চে চুপিসারে প্রথম লটের শুটিং করেন রাজ-বুবলী। গত ৫ ডিসেম্বর থেকে ঢাকায় এর শেষ অংশের শুটিং শুরু হয়। তবে গোপনীয়তা বজায় রেখে শুটিং করলেও রাজ-বুবলীর নয়া লুকের ছবি ফাঁস হয়েছে। আর তা রীতিমতো ভাইরালও হয়েছে নেটদুনিয়ায়।

ছবিতে দেখা যায়, কোঁকড়ানো চুলে রাজ, আবছা গোঁফে অনেকটাই সাদামাটা। আর চা হাতে রাজের দিকে তাকিয়ে আছেন বুবলী। রাজও তাকিয়ে আছেন বুবলীর দিকে। অন্য একটি ছবিতে দেখা গেল, চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন বুবলী। পাশে বসে আছেন রাজ।

সিনেমার প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা মিশুক মনির বলেন, ‘শুটিং সেট থেকে কেউ একজন গোপনে ভিডিও করে, সেই ভিডিও প্রকাশ করে দিয়েছে। আমরা ছবিটি সম্পর্কে এখনই কিছু বলতে চাই না। ছবির কাজ বাকি আছে। সব শেষ হোক, তারপর সংবাদ সম্মেলন করে সব বলব।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023