শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

বগুড়ার আদমদীঘিতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

বগুড়ার আদমদীঘিতে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে আমির হোসেন নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ছোট আখিড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু আমির হোসেন আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে।

জানা যায়, শনিবার সকাল ১০টার দিক ছোট আখিড়া গ্রামের শিশু আমির হোসেন অপর শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলার সময় নিখোঁজ হয়। স্বজনরা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর ১টায় বাড়িরে পাশের ডোবার পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে।

এরপর আদমদীঘি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023