শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

রাশিয়ার ১৯ বিলিয়ন ইউরোর সম্পদ জব্দ করেছে ইইউ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

ইউক্রেনে আগ্রাসনের শুরু করার পর থেকে রাশিয়ার অর্থনীতির বিরুদ্ধে বারবার নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এর অংশ হিসেবেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আওতায় রুশ ধনকুবের এবং বেশ কয়েকেটির প্রতিষ্ঠানের ১৮.৯ বিলিয়ন ইউরোর সম্পদ জব্দ করেছে, বেলজিয়াম এবং লুক্সেমবার্গের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো।

শুক্রবার এক প্রতিদবেদনে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মোট ১ হাজার ২৪১ ব্যক্তি এবং ১১৮টি গ্রুপ ইউক্রেনের সংঘাতে তাদের ভূমিকার কারণে ইউরোপীয় ইউনিয়নে সম্পদ জব্দ এবং প্রবেশ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ইইউ ব্লকের কার্যনির্বাহী কতৃপক্ষ নিষেধাজ্ঞা অনুমোদিত ব্যক্তি এবং সংস্থার সম্পদ জমা করা বাধ্যতামূলক উল্লেখ করে সদস্য দেশগুলোকে চিঠি দিয়েছে।

ইইউ পরিসংখ্যান অনুসারে, বেলজিয়াম ৩.৫ বিলিয়ন ইউরো, লুক্সেমবার্গ ২.৫ বিলিয়ন, ইতালি ২.৩ বিলিয়ন এবং জার্মানি ২.২ বিলিয়ন ইউরো জব্দ করেছে।

অনদিকে, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স এবং স্পেন প্রতিটি দেশ ১ বিলিয়ন ইউরোর বেশি সম্পদ জব্দ করেছে।

এছাড়াও ইইউ অন্যান্য দেশ বিপুল পরিমাণে অর্থ জব্দের লক্ষ্যমাত্রার কথা জানিয়েছে, এরমধ্যে মাল্টা, রাশিয়ার ধনী বিনিয়োগকারীদের ১ লাখ ৪৬ হাজার ৫৫৮ ইউরো জব্দ করেছে। রাশিয়ার ২ লাখ ১২ হাজার ২০১ ইউরো জব্দ করেছে আরও এক ইইউ ভুক্ত দেশ গ্রীস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023