সোমবার বগুড়া গাবতলীর কদমতলীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও আস্থা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ অনুষ্ঠান আস্থার নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম রন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হান্নান সরকার রাসেল, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নেপালতলীর ইউপি চেয়ারম্যান এসএম লতিফুল বারী মিন্টু ও কদমতলী স্কুলের প্রধান শিক্ষক মমিরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রী হিরা আকতার ও সুরভী আকতার। অনুষ্ঠানটি পরিচালনা করেন শোভা এনজিও পরিচালক মোন্তেজার রহমান। শেষে প্রধান অতিথি কদমতলী উচ্চ বিদ্যালয়ের ২৬জন ছাত্রীদের মাঝে বিনামূল্যে একটি করে বাইসাইকেল বিতরন করেন ।