মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন মঙ্গলবার রাতে পুলিশ নিয়মিত কাজের অংশ হিসাবে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালান। এ সময় পুলিশ তিনজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। এরা হলো চামরুল দাইমপুর উত্তরপাড়ার মৃত বয়েজ উদ্দীনের ছেলে গোফ্ফার ফকিরকে (৩৫) গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৩০পুড়িয়া গাঁজা উদ্ধার করেছে ও পোড়াপাড়া গ্রামের মৃত আকবর প্রামাণিকের ছেলে দিলবর প্রামানিক (৪২) ও মোস্তফাপুর গ্রামের তোতা মিয়ার ছেলে জনিকে (৩২) গ্রেফতার করেন। তাদের দেহ তল্লাশী করে ১০পিচ করে মোট ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছেন। ওই রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। একই রাতে পুলিশ গ্রেফতারী পরোয়ানামুলে তালোড়ার দেবখন্ড মন্ডলপাড়া গ্রামের আব্দুল বারী মন্ডলের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০) ও চামরুল উত্তর পাড়ার আজিজার রহমানের ছেলে জালাল প্রামানিককে গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃত আসামীদেরকে আজ বুধবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।