শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বিশ্ব মৃত্তিকা দিবসের পুরস্কার পেলেন নন্দীগ্রামের কৃষি অফিসার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে কৃষিতে অবদানের জন্য বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার মো. আদনান বাবু পুরস্কার পেয়েছেন।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার মো. আদনান বাবু এতথ্য নিশ্চিত করেছেন।
গত সোমবার রাজধানীর খামারবাড়িতে কেআইবি মিলনায়তনে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সয়েল কেয়ার অ্যাওয়ার্ড ও বিশ্ব মৃত্তিকা দিবস পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ সন্মাননা দেওয়া হয়। মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহযোগিতায় কৃষি মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। কৃষিতে নানা মুখী ইনোভেটিভ সেবা উদ্ভাবন ও তার ব্যবহার এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার, ভার্মি কম্পোস্ট উৎপাদন, ট্রাইকো কম্পোস্ট উৎপাদনসহ কৃষকদের প্রশিক্ষিত করে গড়ে তোলার স্বীকৃতি স্বরুপ তাকে এ পুরস্কার দেয়া হয়। এসময় তার হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।
উপজেলা কৃষি অফিসার মোঃ আদনান বাবু এই প্রতিনিধিকে জানান, এই অর্জন সকল কৃষক এবং কৃষি উদ্যোক্তাদের। এই পুরস্কার আমার আরো দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে কৃষি ও কৃষকের পাশে থেকে কাজ করে যেতে চাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023