শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

সরকারি স্কুলে ভর্তির লটারি ১২ ডিসেম্বর, বেসরকারিতে ১৩

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। দেশের সরকারি স্কুলগুলোর ভর্তির লটারি আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর পরদিন আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বেসরকারি স্কুলের ভর্তির লটারি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির লটারির আয়োজন করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর আগে ১০ ডিসেম্বর সরকারি স্কুলে ভর্তির লটারি করার তারিখ রেখেছিল। মহানগরী ও জেলার সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি আগের তারিখেই, অর্থাৎ ১৩ ডিসেম্বর বিকাল ৩টায় হবে।

স্কুলে ভর্তির এই আবেদন প্রক্রিয়া গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে, আবেদন গ্রহণ চলবে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া শেষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। ভর্তির যাবতীয় কাজ শেষ করা হবে ২৮ ডিসেম্বরের মধ্যে।

এবারও বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হচ্ছে না। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য টেলিটকের ওয়েবসাইট থেকে (https://gsa.teletalk.com.bd) আবেদন করা যাচ্ছে। সেজন্য ১১০ টাকা আবেদন ফি দিতে হচ্ছে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে।

ভর্তিচ্ছুরা আবেদনের সময় সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারছে। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর বয়স ৬ বা তার বেশি হতে হবে।

শিক্ষক-কর্মচারীদের সন্তানরা অনলাইনে আবেদন ছাড়াই নির্ধারিত কোটায় অভিভাবকের বিদ্যালয়ে ভর্তি হতে পারবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023