শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

মহান বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টাঙ্গিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

নোটিশে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২২ উদ্‌যাপন উপলক্ষে ভিআইপির নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য আজ থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধের সব প্রকার দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধে শুরু হয়েছে তিন বাহিনীর সদস্যদের কুচকাওয়াজসহ মোটরসাইকেল মহড়ার প্রস্তুতি। যা চলবে আগামী ১৫ তারিখ পর্যন্ত।

এ বিষয়ে গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, আজ (সোমবার) থেকে জাতীয় স্মৃতিসৌধে ১৬ ডিসেম্বরে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতির জন্য প্রায় দেড়শ জনবল কাজ শুরু করেছে। পাশাপাশি দুটি প্রেসার মেশিন ও পাঁচটি পাম্প চলছে। এ ছাড়াও তিন বাহিনীর সদস্যদের কুচকাওয়াজ ও মোটরসাইকেল মহড়ার প্রস্তুতির অনুশীলন শুরু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023