শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

এসএসসি পাস করা শিক্ষার্থীর চেয়ে কলেজে ৭ লাখ সিট বেশি আছে: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর যে পরিমাণ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় পাস করেছে তার চেয়ে কলেজগুলোতে প্রায় সাত লাখ বেশি আসন (সিট) রয়েছে। তাই যেসব শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ হয়েছে, তাদের চিন্তার কোনো কারণ নেই। সবাই ভর্তির সুযোগ পাবে।

আজ সোমবার দুপুরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, ‘আমাদের দেশের বেশ কিছু প্রতিষ্ঠান আছে, যেগুলো দেশের সেরা মেধাবীদের ভর্তি করে। মেধাবী শিক্ষার্থীগুলো যখন এক জায়গায় ভর্তি হয়, তখন সবাই আরও ভালো ফলাফল করে। সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের খুব মহত্ত্ব রয়েছে বলে আমি মনে করি না।

তিনি আরও বলেন, ‘আমাদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষিত ও যোগ্য শিক্ষক রয়েছে। তাই কারও প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার সুযোগ নেই।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটওয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ গাজী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023