শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

রাজশাহীতে ধর্ষণ ও হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তরুণীকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১০টা ১ মিনিটে রাকিবর ওরফে আকিবর নামে ওই আসামির ফাঁসি কার্যকর করা হয়। রাকিবর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামের বাসিন্দা ছিলেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

জেল সুপার আবদুল জলিল জানান, দীর্ঘ ২৩ বছর ৩ মাস ধরে রাজশাহী কারাগারে বন্দি ছিলেন রাকিবর। আইনগত সব প্রক্রিয়া শেষে বুধবার রাতে তার ফাঁসি কার্যকর করা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ২ জুন সন্ধ্যার পর গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামে মোরশেদা খাতুন নামের এক তরুণীকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করা হয়। এ ব্যাপারে মোরশেদার বাবা আবদুল জাব্বার বাদী হয়ে পরদিন গোদাগাড়ী থানায় মামলা করেন।

এরপর ২০০৪ সালের ৮ আগস্ট এ মামলার রায় ঘোষণা হয়। রায়ে নিম্ন আদালত আসামি রাকিবরসহ চার জনকে মৃত্যুদণ্ড দেন। পরে আসামির আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ সময় উচ্চ আদালত এ রায়ের বিরুদ্ধে আপিল-শুনানি চলতে থাকে।

তবে শেষ পর্যন্ত সবখানেই রাকিবরের ফাঁসির দণ্ড বহাল থাকে। এরপর আসামি রাকিবর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান। তবে প্রাণভিক্ষার আবেদনও নাকচ হয়ে যায়। এরপর আইনগত সমস্ত প্রক্রিয়া শেষে বুধবার কারাগারে আসামির ফাঁসির দণ্ড কার্যকর করা হয়।

ফাঁসি কার্যকরের সময় রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক অসীম কান্ত পাল, জেলা প্রশাসক আবদুল জলিল, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023