বুধবার বগুড়ার গাবতলী থানা মোটর শ্রমিক বিশ্রামাগারের নবগঠিত কমিটি’র অভিষেক অনুষ্ঠান পৌর সদরের সিএনজি ষ্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আনোয়ার হোসেন রানা, সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, দয়াল রানা, সাংগঠনিক সম্পাদক সবুর প্রাং, গাবতলী থানা মোটর শ্রমিক বিশ্রামাগারের উপদেষ্ঠা সফিকুল ইসলাম নয়ন, সভাপতি জাহাঙ্গীর আলম, কার্যকরি সভাপতি দুলাল প্রাং ভোলা, সহ-সভাপতি আনিসার রহমান, সাহেব আলী, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তারাজুল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পুটু মিয়া, জুয়েল আহম্মদ, আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক ফজলুল হক, কোষাধ্যক্ষ রাজু, সমাজকল্যান সম্পাদক রফিকুল, ক্রিড়া সম্পাদক নিপ্পন, ধর্মীয় সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক আব্দুর রশিদ প্রাং, সাংস্কৃতিক সম্পাদক মাহফুজার রহমান, আন্ত জেলা সড়ক সম্পাদক আনোয়ার হোসেন মিঠু, অধ্যন্তরীণ সড়ক সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ ।