শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ার ধুনটে আদালতে যাওয়ার সময় হামলায় সাক্ষী নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

বগুড়ার ধুনটে মসজিদের মুষ্টির চাল নিয়ে মারপিট মামলায় আদালতে যাওয়ার সময় আসামিদের হামলায় আব্দুল খালেক (৬৫) নামে এক সাক্ষী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কোদলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক কোদলাপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।

জানা যায়, উপজেলার কোদলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ একই গ্রামের মোজাম্মেল হক। প্রায় এক মাস আগে ওই মসজিদের উন্নয়নে মুসল্লিদের বাড়ি থেকে এক মণ চাল উত্তোলন করে মসজিদ কমিটি। মসজিদের কোষাধ্যক্ষ ওই চাল বাকিতে বিক্রি করে নিহত আব্দুল খালেকের ছোট ভাই আব্দুস ছাত্তারের কাছে। কিন্তু চালের টাকা পরিশোধ করতে তালবাহানা করে আব্দুস ছাত্তার। বিষয়টি নিয়ে ৩ নভেম্বর মসজিদ চত্বরে আব্দুস ছাত্তার ও মোজাম্মেল হকের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুস ছাত্তার বাদী হয়ে বগুড়া আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মোজাম্মেল হক ও তার ছেলে ফজলুল হকসহ ৭ জনকে আসামি করা হয়। সেই মামলার সাক্ষী ছিলেন আব্দুল খালেক।

২৯ নভেম্বর মঙ্গলবার বগুড়া আদালতে হাজিরার দিন ধার্য্য ছিল। মামলার বাদী আব্দুস ছাত্তার ও তার ভাই আব্দুল খালেক মঙ্গলবার সকালের দিকে আদালতের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে আসামিদের বাড়ির পাশের রাস্তায় পৌঁছলে বাদি আব্দুস ছাত্তার ও তার ভাই সাক্ষি আব্দুল খালেকের ওপর হামলা চালায় মামলার ১নং আসামি ফজলুল হক ও তার লোকজন। এতে আহত হন আব্দুল খালেক। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023