শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

রাজশাহী শিক্ষাবোর্ডে সাত বছরে সর্বনিম্ন পাসের হার

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার কমেছে। গত সাত বছরের মধ্যে সবচেয়ে কম পাস করেছে এবার। এবছর বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। ২০১৮ সালে পাসের হার ছিল ৮৬ দশমিক ০৭ শতাংশ। তবে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ ফলাফল প্রকাশ করেন।

এবছর বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। যেখানে গতবছর ছিল ৯৪ দশমিক ৭১ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ৪২ হাজার ৫১৭ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২৭ হাজার ৯০৯ জন।

এবার রাজশাহী বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৯৫ হাজার ১২৪ জন। পাস করেছে এক লাখ ৬৭ হাজার ৫২১ জন।

তবে ছেলেদের তুলনায় বেশি পাস করেছে মেয়েরা। শতভাগ পাস করেছে ১৪৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অন্যদিকে শতভাগ ফেল করেছে দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পাসের হার ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ, ২০১৯ সালে ৯১ দশমিক ৬৪ শতাংশ, ২০১৮ সালে ৮৬ দশমিক ০৭ শতাংশ, ২০১৭ সালে ৯০ দশমিক ৭০ শতাংশ এবং ২০১৬ সালে ৯৫ দশমিক ৭০ শতাংশ ছিল বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023