শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

গাবতলীতে এলজিইডির জায়গায় দোকানঘর নির্মাণ; কর্তৃপক্ষ নীরব

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

বগুড়ার গাবতলীতে এলজিইডির জায়গা দখল করে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গাবতলী উপজেলার নশিপুর মৌজায় ৯২২৭দাগে ২৪শতক এবং ৯২১৫দাগে ৯শতক জমি এলজিইডির জন্য সরকার অধিগ্রহণের পর সীমানা নির্ধারণ করে রাখে। কিন্তু স্থানীয় প্রভাবশালী সাবু, এনামুল ও আপেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে ওই এলজিইডির জায়গায় পাকা দোকানঘর নির্মাণের কাজ শুরু করে। এতে হতবাক হয়েছেন স্থানীয়রা। তারা জানান, ইতিপূর্বেও ওই জমিতে দোকানঘর নির্মাণের চেষ্টা করেছিল স্থানীয় ওই প্রভাবশালীরা। কিন্তু তৎকালীন এ্যাসিল্যান্ড মিজানুর রহমান স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে চলতি বছরের গত ১২এপ্রিল ওই জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিলেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ওই জমিতে আবারও দোকানঘর নির্মাণের চেষ্টা করছেন তারা। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান সঞ্চয় স্থানীয় সাংবাদিকদের বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে ইউএনও এবং এ্যাসিল্যান্ড মহোদয়ের সহযোগিতায় খুব দ্রুতই এলজিইডির ওই অধিগ্রহণকৃত জায়গা মেপে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023