শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

চূড়ান্ত ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের নাম
নন্দীগ্রাম কড়ইহাট কলেজের ভোট গ্রহনে আদালতের নিষেধাজ্ঞা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগে জেলা বগুড়ার সিনিয়র সহকারী জজ আদালত মামলা দায়ের করা হয়েছে। আদালত শুনানী অন্তে ৭ দিনের জন্য অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে।

জানা যায়, উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অভিভাবক সদস্য নিকুঞ্জ চন্দ্র বর্মন গত ১৭ নভেম্বর জেলা বগুড়ার নন্দীগ্রাম থানা সিনিয়র সহকারী জজ আদালতে হাটকড়ই ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে মামলা দায়ের করেন। যার নং ২৬৩/২০২২ অন্য। মামলায় কড়ইহাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, শিক্ষা বোর্ড, রাজশাহী ও চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, শিক্ষা বোর্ড, রাজশাহীকে বিবাদী করা হয়েছে।

মামলায় বলা হয়, ১৯৮৯ সালে অত্র এলাকার জনগণ সম্মিলিত ভাবে হাটকড়ই ডিগ্রি কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠা করে। প্রবিধান মালার ১২ (১) ধারা অনুযায়ী নির্বাচনের কমপক্ষে ৮০ দিন পূর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হয়। যাতে খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপত্তি দাখিল, শুনানী ও চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হয়। কিন্তু অত্র নির্বাচনের ক্ষেত্রে কোন কিছুই করা হয়নি। এছাড়া প্রবিধান ১০ এর (ঘ), ম্যানেজিং কমিটি প্রবিধান মালা ১২(৩) ধারা অনুযায়ী উক্ত খসড়া ভোটার তালিকা প্রত্যেক শ্রেণী কক্ষে পাঠ করে শুনানো এবং বিদ্যালয়ের নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে রাখার নিয়ম থাকলেও এক্ষেত্রে তা করা হয়নি। উক্ত কলেজের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ধারা ১২ অনুযায়ী ১ থেকে ৭নং উপধারায় ভোটার তালিকা প্রস্তুতের যে সমস্ত শর্তের কথা উল্লেখ রয়েছে অত্র কড়ইহাট ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটি নির্বাচনের ক্ষেত্রে ১টি শর্তও পালন করা হয়নি।

ভোটার তালিকায় ১৮৬, ২৫৪, ২৫৯ ও ২৬৪ নম্বর ভোটারেরর কোন প্রকার ঠিকনা উল্লেখ করা হয়নি। উক্ত নির্বাচনের জন্য গত ২০ সেপ্টেম্বর প্রথম তফসিল ও গত ১ নভেম্বর দ্বিতীয় তফসিল ঘোষনা করা হয়েছে। যা প্রবিধান মালার সম্পূর্ণ পরিপন্থী। এছাড়া উক্ত কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনের চূড়ান্ত তালিকায় পিপিল চন্দ্র ও জীতেন চন্দ্র নামের দুই ব্যক্তি দীর্ঘ ১২বৎসর পূর্বে মারা গেছে। অথচ উক্ত পিপিল চন্দ্রকে চূড়ান্ত ভোটার তালিকায় ১৩৭ নম্বর ভোটার ও জীতেন চন্দ্রকে ৭৮ নম্বর ভোটার করা হয়েছে। যা সম্পূর্ন অন্যায় অবৈধ ও ম্যানেজিং কমিটি গঠন প্রবিধান মালার পরিপন্থি।

এবিষয়ে কড়ইহাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রিজাডিং অফিসার নাসরিন বানু বলেন, তফসিল অনুযায়ী আগামী ২৪ নভেম্বর কলেজের ভোট গ্রহণের দিন ঠিক করা হয়েছে। বিধিনুযায়ি তফসিল ও ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এখানে কোন অনিয়ম করা হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত হোসেন বলেন, উপজেলার হাটকড়ই ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে আদালতের মামলার কোন কাগজ পায়নি। তবে বিজ্ঞ আদালত যে আদেশ দিবেন তা পালন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023