শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

টেসলার ৪০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন এলন মাস্ক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রায় ১৯.৫ মিলিয়ন (১.৯৫ কোটি) শেয়ার বিক্রি করেছেন এর প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক। এই শেয়ারের মূল্য প্রায় ৪ বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার অঙ্ক ৪০ হাজার কোটি টাকা। ৪ হাজার ৪০০ কোটি ডলারে মাইক্রোব্লগিং সংস্থা টুইটার ক্রয়ের এক সপ্তাহ না যেতেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি।

বুধবার বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।

মঙ্গলবার মার্কিন সিকিউরিটির ফাইলিংয়ে বলা হয়েছে, এলন মাস্ক টেসলার ১৯.৫ মিলিয়ন শেয়ার বিক্রি করে দিয়েছেন। এই শেয়ারের বাজারমূল্য ৩৯৫ কোটি। এই নিয়ে টেসলার মোট ২০ বিলিয়ন অর্থাৎ ২০০ কোটির স্টক বিক্রি করে দিলেন মাস্ক।

এর আগে গত এপ্রিল ও আগস্ট মাসে তিনি মোট ১৫.৪ বিলিয়ন ডলারের (১৫৪ কোটি ডলার) শেয়ার বিক্রি করে দিয়েছিলেন মাস্ক। সেই সময় মাস্ক জানিয়েছিলেন, পরবর্তীতে আর শেয়ার বিক্রির পরিকল্পনা নেই। কিন্তু হঠাৎই সেই সিদ্ধান্ত বদলে ফের টেসলার শেয়ার বিক্রি করে দেন এলন মাস্ক।

গত মাসেই ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার সংস্থাকে কিনে নিয়েছিলেন এলন মাস্ক। মালিকানা গ্রহণের পর থেকেই টুইটারে একের পর এক বড় পরিবর্তন আনছেন তিনি। সম্প্রতিই তিনি টুইটারের ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেন। এছাড়া টুইটারের ব্লু টিক বা অ্যাকাউন্ট অথেনটিকেশনের জন্য প্রতি মাসে ৮ ডলার চার্জ নেয়াও শুরু হয়েছে সম্প্রতিই।

বর্তমানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডের আইওএস ব্যবহারকারীদের কাছে ইতিমধ্যেই এই নতুন নিয়ম সংক্রান্ত আপডেট এসেছে। চলতি মাসে বা ডিসেম্বরের মধ্যেই সারা বিশ্বে একই নিয়ম কার্যকর হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023