শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইউক্রেনের রকেট হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার কাখোভকা বাঁধ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২

ইউক্রেনের রকেট হামলায় রাশিয়ানিয়ন্ত্রিত নোভা কাখোভকা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে শহরটির রুশ জরুরি সেবা সংস্থা।

রোববার রুশ জরুরি সেবা সংস্থার এক প্রতিনিধির বরাতে এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাস।

রুশ জরুরি সেবা সংস্থার ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের তৈরি হিমারস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার মাধ্যমে রকেটটি বাঁধে আঘাত হানে। এ ধরনের হামলায় বড় ধরনের মানবিক বিপর্যয় ডেকে আনবে।

সাম্প্রতিক সময়ে সুবিশাল কাখোভকা বাঁধ যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশলগত তাত্পর্য ধারণ করেছে। খেরসনের নিপ্রো নদীকে আটকে রেখেছে এ বাঁধ। আর এ এলাকাতেই নিজেদের অবস্থান বেশ শক্তিশালী করে তুলেছে ইউক্রেনের বাহিনী।

অক্টোবর থেকেই রাশিয়া ও ইউক্রেন একে অপরের বিরুদ্ধে বাঁধটি ভাঙার পরিকল্পনার অভিযোগ জানিয়ে আসছিল। এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর পরবর্তী নিশানা ইউক্রেনের জলবিদ্যুৎ প্রকল্প লাগোয়া জলাধার।

রাশিয়া যদি এমন জলাধারে হামলা চালিয়ে বাঁধ ধ্বংস করে দেয়, তা বড় বিপর্যয় ডেকে আনবে।
সে সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ বাহিনীর পরবর্তী লক্ষ্য হলো নিপ্রো নদীর ওপরে নির্মিত কাখোভকা বাঁধ। এ বাঁধ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তা হলে খেরসনসহ ৮০টি এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেবে। দেশের দক্ষিণাংশে পানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে যাবে। এমনকি জাপোরিঝিয়ায় ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎকেন্দ্রটিও পানির অভাবে বন্ধ হয়ে পড়বে।

সবশেষ গত ৩১ অক্টোবর ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ৫০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে বিদ্যুৎবিচ্ছিন্ন ও পানিবিহীন হয়ে পড়েন কিয়েভের ৮০ শতাংশ বাসিন্দা। একই অবস্থা দেখা দেয় দেশটির অন্য সাত অঞ্চলে। সূত্র: রয়টার্স।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023