শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

অবৈধ সম্পর্কে জড়িয়ে বেতন কমলো সাবেক ইউএনও ইমতিয়াজের

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২

এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ানো এবং ওই নারীর নামে ব্যাংকে হিসাব খুলে লেনদেনের দায়ে সুনামগঞ্জের তাহিরপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ ইমতিয়াজের বেতন কমানো হয়েছে।

তাকে বেতন কমানোর ‘লঘুদণ্ড’ দিয়ে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা ইমতিয়াজ বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)।

প্রজ্ঞাপনে জানানো হয়, তাহিরপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ ইমতিয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে ময়মনসিংহের এক নারীর সঙ্গে অন্তরঙ্গতা গড়ে তোলেন। এরপর ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন, তার নামে চট্টগ্রামের কদমতলীতে স্ট্যান্ডার্ড ব্যাংকে একটি হিসাব খোলা ও পরিচালনার অভিযোগ তোলা হয়। এসব অভিযোগে আসিফ ইমতিয়াজের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

তদন্তে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। কিন্তু অভিযুক্ত কর্মকর্তা নবীন হওয়ায় তাকে লঘুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিধিমালার ৪(২)(খ) বিধি অনুযায়ী তাকে আগামী ৩ বছরের জন্য ‘বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ’করা হয়েছে। অর্থাৎ ষষ্ঠ গ্রেডের ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা বেতন স্কেলের নিম্নধাপ ৩৫ হাজার ৫০০ টাকা মূল বেতনে অবনমিতকরণ সূচক লঘুদণ্ড প্রদান করা হলো। দণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর তিনি স্বয়ংক্রিয়ভাবে বর্তমানে প্রাপ্ত বেতন ধাপে প্রত্যাবর্তন করবেন। তিনি কোনো বকেয়া প্রাপ্য হবেন না।

নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ ওঠার পর ইউএনও আসিফ ইমতিয়াজকে সরিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে পদায়ন করা হয়েছিল। কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তাকে গ্রহণ করেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023