শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চার জন।

রবিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের ছয়সূতি মধুয়ারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এক্সপ্রেসের একটি বাস কিশোরগঞ্জের দিকে আসছিল। সিএনজিচালিত অটোরিকশাটি যাচ্ছিল ভৈরবের দিকে। ছয়সূতি এলাকার মধুয়ারচর এলাকায় আসলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুই জন মারা যান। অটোরিকশারচালকসহ চার জন গুরুতর আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুই জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এবং দুই জনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে কারও পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে বলে জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023