শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

একসঙ্গে ২৬ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২

একসঙ্গে ২৬টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আবারও আলোচনায় এসেছে প্রতিরক্ষা খাতে কিম জং উনের খরচের বিষয়টি। নাজুক অর্থনৈতিক পরিস্থিতি উপেক্ষা করেই একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় প্রায় সাড়ে ৭ কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে দেশটির, যা ২০১৯ সালে উত্তর কোরিয়ার খাদ্য ঘাটতি মেটাতে চীন থেকে শস্য আমদানি ব্যয়ের সমান।দক্ষিণ কোরিয়ার দাবি, স্বল্প খরচে অস্ত্র তৈরিতে পিয়ংইয়ংকে সহায়তা করছে চীন ও রাশিয়া।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আর এর জবাবে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ায় উত্তেজনা বেড়েছে অঞ্চলটিতে। গত বুধবার ও বৃহস্পতিবার একযোগে ২৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পিয়ংইয়ং। যেগুলোর অধিকাংশই দক্ষিণ কোরিয়া, এমনকি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।

একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে পশ্চিমা বিশ্ব কিংবা কোরীয় উপদ্বীপের অন্য দেশের প্রতি কিম জং উন কী বার্তা দিচ্ছেন, তা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023