শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম রবিন(১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১০টায় শহরের উত্তর গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল গোদারপাড়া এলাকার নওশাদ আলীর ছেলে। সে টিটিসিতে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায় , রাত ১০টায় রবিউলের উরুতে চাকু মারে দুর্বৃত্তরা পালিয়ে যায় । আহত রবিউলের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রবিনের মৃত্যু হয়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

উপশহর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুজন মিঞা বলেন, কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়াছে তা এখনও জানা যায়নি। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করেছে। শীঘ্রই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023