শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

উত্তর কোরিয়া আবারও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, নিক্ষেপকৃত ক্ষেপণাস্ত্রের মধ্যে সন্দেহজনক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে বলে জানা গেছে। তাবে উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ডে জাপানের উত্তর ও মধ্য অঞ্চলে সতর্কতা জারি করা হয়।

সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বাড়িয়েছে উত্তর কোরিয়া। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর আগের দিন বুধবার একদিনে ২০ ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার জলসীমা অতিক্রম করে সকচো শহর থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরত্বে আছড়ে পড়ে।

এটিকে ‘অগ্রহণযোগ্য’ অনুপ্রবেশ উল্লেখ করে তীব্র প্রতিক্রিয়া জানায় দক্ষিণ কোরীয় সামরিক বাহিনী। এর তিন ঘণ্টা পরেই পাল্টা জবাবে উত্তর কোরিয়ার দিকে তিনটি এয়ার-টু-গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র ছোড়ে সিউল। সেগুলো উত্তর সীমারেখার (এনএলএল) ওপাশে একই দূরত্ব অতিক্রম করে উত্তর কোরিয়ার ভেতর গিয়ে পড়ে।

মঙ্গলবার উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া চালিয়ে গেলে ‘ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মূল্য’ দিতে হবে। এটিকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরোক্ষ হুমকি হিসেবে দেখছেন অনেকে।

পাঁচ বছরের বিরতির পর উত্তর কোরিয়া শিগগির পারমাণবিক অস্ত্র পরীক্ষা আবার শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ও দক্ষিণ কোরীয় গোয়েন্দারা বলছেন, পিয়ংইয়ং এরই মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023