শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

রামেক হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে নতুন করে ভর্তি হয়েছেন আরও ছয়জন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে রামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪১ জন।

এ বিষয়ে মো. শামীম ইয়াজদানী জানান, রাজশাহী জেলায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম। তবে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ১০ রোগী। অন্যান্য জেলা থেকে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। আক্রান্তদের অবস্থা উন্নতির দিকে।

তিনি আরও জানান, বুধবার (২ নভেম্বর) রাতে মোশাররফ নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। রামেক হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023