শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

ভারতকে হারালে জিম্বাবুয়ের কাউকে বিয়ে করবেন পাকিস্তান অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

জিম্বাবুয়ের কাউকে বিয়ে করবেন পাকিস্তানের এক অভিনেত্রী। তবে এর জন্য অদ্ভুত এক শর্ত দিয়েছেন শেহার শিনওয়ারি নামের এই তারকা।

পাকিস্তানের হায়দ্রাবাদে জন্ম শেহারের। মূলত ছোট পর্দার এই অভিনেত্রী ২০১৪ সালে একটি হাসির ধারাবাহিকে অভিনয় করে প্রচারে আসেন।আজ বৃহস্পতিবার এক টুইটে তিনি জানান, জিম্বাবুয়ের কোনো বাসিন্দাকে বিয়ে করতে চান। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ক্রিকেট টিম যদি ভারতকে হারাতে পারে, তবেই তিনি সে দেশের কাউকে বিয়ে করবেন।

শেহারের এই টুইটটি ইতোমধ্যে ৮৫০ জন লাইক করেছেন, ৪৯ জন রিটুইট করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বড় একটি অংশ তার বক্তব্যকে সমর্থনও করেছেন।

খেলা নিয়ে আজই প্রথম নয়, গতকাল বুধবার বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ চলাকালীন শেহার অসংখ্য টুইট করেন। সেখানের একটি টুইটে তিনি বলেন, এই ম্যাচে ভারত কোনো ভাবেই জিততে পারবে না। জিতবে বাংলাদেশই।

তবে শেহারের এই টুইটকে ঘিরে একাংশ হাসি-মশকরা করছে। তার সমালোচনায় সরব হন বিশ্বের বিভিন্ন ক্রিকেট খেলুড়ে দেশের মানুষজনও।

অনেকেই টুইট করে দাবি করেন যে, শেহার এক জন অবসাদগ্রস্ত মানুষ। হতাশা থেকেই তিনি এমন মন্তব্য করছেন। এক জন উপহাস করে লেখেন, ‘আমার এটা ভেবেই খুব খারাপ লাগছে যে, আপনাকে সারা জীবনই বিয়ে না করে একা থাকতে হবে।’

শেহার মূলত ভারতের পরাজয় চাইছেন নিজ দেশের কারণেই। কেননা খাদের কিনারায় থাকা পাকিস্তান সেমিফাইনালে উঠতে হলে ভারতের পরাজয় কামনা করবে।

তিনি সত্যিই জিম্বাবুয়ের কাউকে বিয়ে করতে পারবেন কি না, তা নির্ভর করবে আগামী রবিবার ভারত-জিম্বাবুয়ে ম্যাচের ওপরেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023