শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

কতটা খুশি বোঝাতে পারব না : পরীমনি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

সম্প্রতি হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি’র জীবনে একের পর এক সুসংবাদ তার জীবন রাঙিয়ে তুলেছে। গেল ২৪ অক্টোবর ছিল এই নায়িকার জন্মদিন। সেদিন বেশ জমকালো আয়োজনে দিনটি পালন করেছেন তিনি। আর তার আগেই স্বামী শরিফুল রাজের পরপর দুটি সিনেমা ‘পরাণ’ ও ‘হাওয়া’র সফলতা যেন তার মন ছুয়ে দিয়েছে পরম আনন্দে।

গত শুক্রবার দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে রাজের নতুন সিনেমা ‘দামাল’। রায়হান রাফির পরিচালনায় এতে তার সহশিল্পী বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদসহ অনেকেই। মুক্তির পর থেকেই এর জয়ধ্বনীতে মুখরিত সিনেমা হলগুলো। আর তার খবরে দারুণ খুশি পরীমনি।

পরীর ভাষ্য, ‘রাজের অভিনয়ের এমন জয়ধ্বনিতে আমি দারুণ খুশি। পরপর মুক্তি পাওয়া ওর তিনটি ছবি এভাবে দর্শকদের মন জয় করবে, সত্যি কল্পনাও করিনি। আমি কতটা খুশি বোঝাতে পারব না। রাজের সফলতা যেন আমারও সফলতা।’

গত বছর আগস্ট যেন পরীর জীবনে ছিল কালো এক অধ্যায়। সে বছর অনেক ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। আর এসব কারণে মানসিক ভাবেও ভেঙে পরেন পরী। তবে বছরের শেষটা ছিল তার জন্য স্বস্তির। কারণ এই সময়টায় পরীর পাশে দাঁড়িয়েছে শরিফুল রাজ। তাকে নিয়ে নতুন করে নতুন জীবন শুরুর স্বপ্ন দেখেন পরী।

এই চিত্রনায়িকা বলেন, ‘পেছনে আর ফিরে তাকাতে চাই না। জীবনে খুব খারাপ একটা সময় পার করেছি। তবে এখন রাজ ও রাজ্যকে (তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য) নিয়ে আমি অনেক ভালো আছি। আমার পৃথিবী, আমার পরিবার। রাজ কতটুকু ভালো, তা বলে বোঝানো যাবে না। আমরা সংসার জীবনে অনেক অনেক ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

স্বামীর অভিনয়ের পথচলাটা যেন আর সুন্দর হয়- এই কামনা করে পরী বলেন, ‘রাজের সিনেমার প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। এভাবেই রাজ একটার পর একটা ভালো সিনেমা দিয়ে দেশের মানুষের মন জয় করুক। সিনেমায় রাজের রাজত্ব হোক আর সবার ভালোবাসায় ও সিক্ত হোক- মন থেকে এটাই চাওয়া।’

সবশেষে পরী তার ভক্তদের ‘দামাল’ দেখার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি ভক্ত-দর্শকদের বলব, দলে দলে “দামাল” দেখুন। যারা আমাকে, রাজকে ও বাংলা সিনেমাকে ভালোবাসেন তারা সবাই “দামাল” দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023