শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বোমা হামলা, নিহত ১০০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ নিশ্চিত করে জানিয়েছেন এ তথ্য। এর আগে দেশটির পুলিশ ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ রোববার (৩০ অক্টোবর) বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি ব্যস্ত জোড়া মোড়ের কাছে কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরিত হওয়ার পর এবং শনিবার ব্যাপক বন্দুকযুদ্ধের পর সর্বশেষ মৃতের সংখ্যা ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, ‘যারা গণহত্যার শিকার হয়েছে, তাদের মধ্যে মা ও শিশুরাও রয়েছে। বাবা, এমনকি শিক্ষার্থী ও ব্যবসায়ীরাও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

তিনি আরও জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আহতদের সার্বিক চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

দেশটির পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে বলেছেন, স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ হামলা হয়। শিশু, নারী ও বৃদ্ধসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে দুটি বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাটির তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

সোমালি জার্নালিস্ট সিন্ডিকেট (এসজেএস) নিশ্চিত করেছে যে কোনা নামের একজন টিভি রিপোর্টার নিহত হয়েছেন এ হামলায়।

পুলিশ কর্মকর্তা নুর ফারাহ রয়টার্সকে বলেছেন, প্রথম বিস্ফোরণটি মন্ত্রণালয়ে আঘাত হানে, দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে যখন অ্যাম্বুলেন্স আসে এবং লোকেরা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য জড়ো হয়।

মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আরেক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, কমপক্ষে ১২ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023