শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

আজ শুরু হচ্ছে আ.লীগের ইউপি নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

নির্বাচন কমিশন ঘোষিত ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে রোববার (৩০ অক্টোবর) থেকে। শেষ হবে পরদিন সোমবার। মনোনয়ন প্রত্যাশীরা এই দুই দিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার (২৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভৈরবী ও ফরিদগঞ্জ উপজেলার পাইকগাছা দক্ষিণ ইউনিয়ন পরিষদ; ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ও ওমরপুর ইউনিয়ন পরিষদ; কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব, জোড়কানন পশ্চিম, বারপাড়া, চৌয়ারা ও বিজয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে।

সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ৩১ অক্টোবর (সোমবার) বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023