শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

সোনাতলায় পৌনে তিনকোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নে ভেলুরপাড়া ভায়া সৈয়দ আহম্মদ কলেক হাট সড়কে লোহাগারা খালের উপর আরসিসি পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৫ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৭ মিটার প্রস্থের এ ব্রিজটি নির্মাণে সরকারের ব্যয় হবে পৌনে তিনকোটি টাকা। ২৭ অক্টোবর সকালে বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মধ্য দিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জামান লীটন,উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন,উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান,সহকারী প্রকৌশলী নুরুল আলম,বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন,উপজেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক ও মধুপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন,দিগদাইড় ইউনিয়ন আ’লীগের সভাপতি নিরঞ্জন রায়,সাধারন সম্পাদক মাহফুজ সোহেল,মধুপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক রেজাউল করিম রেজা,জোড়গাছা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মতিন,প্রভাষক শফিকুল ইসলাম বাদশা,উপজেলা আ’লীগ নেতা রাজু আহম্মেদ,প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি গোলাম রব্বানী,কর্পূর হাইস্কুলের নবনির্বাচিত অভিভাবক সদস্য আ’লীগ নেতা শহিদুল ইসলাম,স্বাধীন,কৃষকলীগ নেতা জহুরুল ইসলাম,নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার নায়েব আলী ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। শেষে আব্দুল বাছেদ দাখিল মাদ্রাসার সুপার মো.নাহারুল ইসলামের পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এরপর প্রধান অতিথি বিকাল ৩টায় সোনাতলা সদর ইউনিয়নের রানীরপাড়ায় হযরত শাহ সুলতান মাহমুদ বলখী(রাঃ) এতিমখানা ও মাদ্রাসার তিনতলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের উদ্বোধন ও রানীরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন ওই স্কুলের সভাপতি ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদ নবীন আনোয়ার কমরেড।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023