শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে দুই রোহিঙ্গা নেতা নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে ফের দুর্বৃত্তের গুলিতে দুই রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১৭নং ক্যাম্পের মেইন ব্লক-সি, সাব ব্লক-এইচ/৭৬ এলাকায় এ হত্যাকাণ্ডে ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ১৭নং ক্যাম্পে আশ্রিত কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) এবং মো. কাসিমের ছেলে ইয়াছিন (৩০)।

১৪ এপিবিএনের অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ গুলি করে দুজনকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইরানি পাহাড়ে একদল অজ্ঞাতনামা ও অস্ত্রধারীরা দুজন রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ ইয়াছিন ঘটনাস্থলে মারা যান। অপর গুলিবিদ্ধ রোহিঙ্গা আয়াতউল্লাহকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার তাকেও মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কারা এবং কেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। এ ঘটনার পর ক্যাম্পে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে এপিবিএন পুলিশ।

এদিকে, বুধবার ভোরেও পৃথক ঘটনায় দুইজনকে গুলি করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ ঘটনায় গুলিবৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে একজন। অপরজন আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া গত মঙ্গলবার (২৫ অক্টোবর) এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করা হয়। চলতি মাসে এ পর্যন্ত ৯ রোহিঙ্গা নাগরিক হত্যার শিকার হয়েছেন।

একের পর এক হত্যাকাণ্ডের কারণে ক্যাম্প জুড়ে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ রোহিঙ্গারা বলছে, একটা হত্যাকাণ্ডের বদলা হিসেবে দুটি হত্যার ঘটনা ঘটছে রোহিঙ্গা ক্যাম্পে। এ কারণে হত্যাকাণ্ড ও গোলাগুলি বন্ধ হচ্ছে না।

এ নিয়ে গত ১৩ দিনে ৬ রোহিঙ্গা নাগরিক খুন হলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023