শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

জয়পুরহাট মেয়েকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলেন মা

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

জয়পুরহাট পৌর শহরের বারিধারা এলাকায় সাড়ে ৪ বছরের শিশুকন্যা কনিণীকা পাল হিয়াকে গলায় মোবাইলফোনের চার্জারের তার পেঁচিয়ে হত্যা করেছেন মা মৌমিতা পাল (৩০)। হত্যার পর মৌমিতা থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৌমিতা পাল পৌর শহরের বারিধারা এলাকার ব্যাংক কর্মকর্তা নয়ন কুমার পালের স্ত্রী। তারা ওই এলাকায় ভাড়া থাকতেন। নয়ন কুমার পাঁচবিবি শাখার সোনালী ব্যাংকে চাকরি করতেন।

নয়ন কুমার পাল বলেন, প্রতিদিনের মতো সকাল ৮টায় আমি কর্মস্থলে দায়িত্ব পালন করতে যাই। সর্বশেষ সকাল পৌনে ৯টার দিকে বাড়িতে ফোন করলে আমার মেয়ে ফোন রিসিভ করে। মেয়ের সাথে কথা বলার পর আমার স্ত্রীকে ফোনটি দিতে বলতে স্ত্রী কথা বলতে চাননি। এ ঘটনার পরে থানা থেকে আমাকে ফোন করে জানানো হয়, আমার স্ত্রী মোবাইলফোনের চার্জারের তার দিয়ে মেয়েকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে থানায় গিয়েছে। আমার স্ত্রী মানসিকভাবে একটু অসুস্থ ছিল। তবে এ রকম কাণ্ড সে ঘটাবে, তা ভাবতে পারিনি।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, শিশুটির মা মৌমিতা পাল পারিবারিক বিভিন্ন কারণে মানসিক হতাশায় ভুগছিলেন। সকালে স্বামী কর্মস্থলে গেলে মোবাইলের চার্জারের তার দিয়ে মেয়ের গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে। পরে তিনি নিজেই থানায় এসে হত্যার বিষয়টি পুলিশকে জানালে তাকে আটক করা হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023