শিরোনাম :

সাড়ে ১৬ লাখ কৃষক পাবেন ১৩৭ কোটি টাকার বীজ-সার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

রবি মৌসুমে ফসলের উৎপাদন বাড়াতে ১৬ লাখ ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১৩৭ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ১৩৭ কোটি টাকার প্রণোদনা দেওয়া হচ্ছে।

সারা দেশের ১৬ লাখ ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন। একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাবেন।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। বুধবার (২৬ অক্টোবর) এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023