শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

সেন্ট মার্টিনে ভেসে এল বিদেশি ‘ভুতুড়ে’ জাহাজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সেন্ট মার্টিনে ভেসে এসেছে একটি বিশাল বিদেশি জাহাজ। পরে সেটি ছেঁড়া দ্বীপে আটকা পড়ে। আজ সোমবার দুপুরে বিষয়টি জানা গেছে।

নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্য মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানিয়েছেন দ্বীপের লোকজন। সেন্ট মার্টিনের বাসিন্দা জুবাইর বলেন, ‘জাহাজটি প্রথমে পর্যটকবাহী মনে করেছিলাম। পরে কাছে গিয়ে দেখি এটি একটি কন্টেইনার বোঝাই জাহাজ। জাহাজে কেউ নেই। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি তীরে এসেছে। এটা কোন দেশের সেটা বুঝতে পারছি না। জাহাজটি ৪০০ ফুট মতো লম্বা।’

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বিদেশি জাহাজের খবরটি স্থানীয়রা জানালে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )হাফিজুর রহমান বলেন, সেন্ট মার্টিনে একটি বিদেশি জাহাজ ভেসে এসেছে। এখনো পর্যন্ত এটা কোন দেশের জাহাজ তা নিশ্চিত করা যায়নি। পুলিশ জাহাজটি দেখাশোনা করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023