শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইতালিতে নারী পুলিশকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২

ইতালিতে এক নারী পুলিশকে ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগে ২৩ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। নিরাপত্তার জন্য আটক ওই বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন।

আহত ওই নারী পুলিশ স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাসায় পর্যবেক্ষণে রয়েছেন। এ দিকে বিষয়টি নিয়ে ফলাও করে সংবাদ প্রকাশ করছে স্থানীয় সব গণমাধ্যম। সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেছেন দেশটির নতুন মন্ত্রীপরিষদ। সমালোচনার মুখে পড়েছে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরাও।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে নাপোলি থানার এক নারী পুলিশ ডিউটি শেষ করে নাপোলি বন্দরের পিসাকানে গেট পার্কিংয়ে গাড়ি আনতে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে অনুসরণ করা এক বাংলাদেশি পেছন থেকে হঠাৎ ওই নারীর মাথায় পাথর দিয়ে আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। আহত অবস্থায় ওই নারী পুলিশকে ধর্ষণ করেন ওই বাংলাদেশি। পরে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান তিনি।

ওই নারী পুলিশের কাছে অফিশিয়াল বন্দুক থাকলেও কিছু বুঝে ওঠার আগেই মাথায় আঘাত করায় কোনো পদক্ষেপ নিতে পারেনি তিনি। তবে ঘটনার সময় সঙ্গে থাকা নিরাপত্তা সংকেত ডিভাইস দিয়ে থানায় সংকেত পাঠালে দ্রুত পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছালে ওই বাংলাদেশি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ তাকে নাপোলি ডুয়োমো এলাকা থেকে গ্রেপ্তার করে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আটক ওই বাংলাদেশি ইতালিতে অবৈধভাবে বসবাস করতেন। এছাড়াও নাপোলির মেয়র গেতানো মানফ্রেদি স্থানীয় কাউন্সিলরকে ফোন করে বিষয়টি জানান। পরে শহরে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান। এছাড়া এ ঘটনায় দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান উপ প্রধানমন্ত্রী মাত্ত্বেও সালভিনি ঘটনার প্রতিবাদ জানিয়ে অপরাধীকে উপযুক্ত শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। এটি আমাদের জন্য খুবই অসম্মানের। এ বিষয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদনের অপেক্ষায় আছি। প্রতিবেদন হাতে পেলে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেব।’

বিভিন্ন সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ওই বাংলাদেশির নাম রুবেল মাতবর। তিনি প্রায় ৪-৫ বছর আগে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসেন। এক সময় তার সব ধরনের বৈধ কাগজপত্র ছিল। কিন্তু গত কয়েক বছর বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকায় তার কাগজ বাতিল হয়ে যায়। বর্তমানে তিনি দেশটিতে অবৈধভাবে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023