শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আবারও ৫ বছরের জন্য ক্ষমতায় শি জিনপিং

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২

চীনের কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপী সমাবেশ শেষে শনিবার আগামী ৫ বছরের জন্য দেশটির নেতৃত্বে নির্বাচিত হয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যা দেশটির গণপ্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা নেতা মাও সেতুংয়ের পর চীনের সবচেয়ে শক্তিশালী শাসক হিসাবে তার স্থানকে মজবুত করবে।

বেইজিংয়ে সপ্তাহব্যাপী সমাবেশের শেষে, শনিবার আবারও ৫ বছরের জন্য কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ ফোরাম পলিটব্যুরা স্ট্যান্ডিং কমিটির (পিএসসি) প্রধান হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে চীনের ক্ষমতাসীন দলের পলিটব্যুরা স্ট্যান্ডিং কমিটিতে ব্যাপক রদবদল অনুমোদন করেছে। যেখানে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াংসহ অনেক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন, যা শিকে নতুন মিত্র নিয়োগের অনুমতি দিয়েছে।

কমিউনিস্ট শাসিত চীনের সংবিধান অনুযায়ী, পার্টির ২৫ সদস্যবিশিষ্ট পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির প্রধানই দেশটির রাষ্ট্রপতি হন। শি জিনপিং তৃতীয় বারের মতো এই কমিটির প্রধান হওয়ায় নিশ্চিতভাবেই আরও ৫ বছর চীনের রাষ্ট্রপতি থাকছেন তিনি।

এদিকে শি জিনপিংকে পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির প্রধান হিসেবে করা নির্বাচিত হলেও এই কমিটির বাকি সদস্যরা শনিবার নির্বাচিত হননি। রোববার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যদের ভোটে নির্বাচিত হবেন পলিটব্যুরো সদস্যরা। তবে বিশ্লেষকেরা বলছেন, পরবর্তী পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে সির ঘনিষ্ঠরা যে জায়গা পাবেন।

এদিকে সম্মেলনের শেষ দিনে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। সম্মেলনস্থল গ্রেট হল অফ দ্য পিপলে সম্মেলন চলাকালীন সময়ে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে সমাপনী অনুষ্ঠান থেকে বের করে দেয়া হয়। যদিও এর কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়া হয়নি।

বার্তা সংস্থা রয়টার্স একটি ভিডিও টুইট করেছে। তাতে দেখা যাচ্ছে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে চেয়ার থেকে তুলে বাইরে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। কমিউনিস্ট পার্টির মহাসম্মেলনে হলের দু’জন স্বেচ্ছাসেবক হু-কে বের করে নিয়ে যান।

এই ভিডিও সামনে আসতেই চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। হু ছিলেন শি জিনপিংয়ের আগের চীনা প্রেসিডেন্ট। তার বয়স ৭৯ বছর। কৌতূহল তৈরি হয়েছে, নিজের তৃতীয় মেয়াদ পাকা করার কিছুক্ষণ আগে কি হু জিন তাওকে বের করে দেয়া হল শি জিনপিংয়ের নির্দেশেই। যদিও অনেকের মতে, পার্টি কংগ্রেস উদ্বোধনের দিনও হু কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। হতে পারে এদিনও তেমন কিছু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023