শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

লিজ ট্রাসের পদত্যাগ : গভীর রাজনৈতিক সংকটে ব্রিটেন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

ব্রিটেনে গভীর রাজনৈতিক সংকটের মধ্যে বৃহস্পতিবার আকস্মিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন লিজ ট্রাস। খবর এএফপি’র।

ট্রাস মাত্র ৪৫ দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন। তিনি গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে লিজ ট্রাস ব্র্রিটেনের ইতিহাসে সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রীর তকমা পেলেন। এর প্রায় দুইশ বছর আগে ১৮২৭ সালে টোরি পার্টির জর্জ ক্যানিংয়ের ১১৯ দিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ড রয়েছে।

লিজ ট্রাস সংবাদ মাধ্যমকে জানান, তার অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়নি, যার ফলে বাজারের পতন ঘটে এবং এটি তার কনজারভেটিভ পার্টিকেও বিভক্ত করে। ফলে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন।

তবে লিজ ট্রাস বলেন, উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

লিজ ট্রাস প্রধানমন্ত্রী পদে প্রচারের সময় অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা-ই তার গলার ফাঁস হয়ে ওঠে। ট্রাস সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়। অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং যিনি ট্রাসের প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। তিনিও পদত্যাগ করেছেন ।

কোয়ার্টেং-এর সিদ্ধান্ত এবং ক্রমাগত সমালোচনার ফলে অর্থনীতি লাইনচ্যুত হওয়ায় নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট পূর্ববর্তী অর্থমন্ত্রী কোয়ার্টেং-এর প্রায় সব সিদ্ধান্তই বাতিল করে দেন। এর পরেও ট্রাস সরকারের ওপর চাপ কমেনি। এমনকি তার নিজ দলের সংসদ সদস্যরাও তার বিরুদ্ধে সরব হন। সূত্র: বাসস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023